জাতি গঠনের এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে -ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি।
এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন তিনি।
প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিগত দিনগুলোতে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন তা পায়। দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।