জাতিসংঘে সভাপতিত্বের প্রার্থিতা প্রত্যাহার করেছে বাংলাদেশ, ফিলিস্তিনকে সমর্থন
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিদ্ধান্তটি এসেছে ফিলিস্তিনের নির্বাচনে অংশগ্রহণের কারণে তাদের সমর্থনে।
জানা গেছে, বাংলাদেশ পাঁচ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলো। তবে সম্প্রতি ফিলিস্তিন এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা একটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা কয়েক দশক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলাম এবং আন্তর্জাতিক মঞ্চে এর ন্যায্য দাবিগুলোকে ধারাবাহিকভাবে সমর্থন করে এসেছি। ’
তিনি আরও বলেন, ‘আমাদের এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রার্থিতা তাদের জাতীয় সংকটময় এই সময়ে তাদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন আরো সুসংহত করতে এবং তাদের চলমান সংকট বন্ধ করতে আরো সাহায্য করবে। আমরা আশা করি তাদের সাফল্য এবং তাদের নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে। ’
প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং অদূর ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা পোষণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)