জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দিলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আন্তঃসীমান্ত নৌপথ এবং আন্তর্জাতিক হ্রদ সুরক্ষা ও ব্যবহার সংক্রান্ত কনভেনশনে (জাতিসংঘের পানি কনভেনশন) যোগ দিয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে (২৩ জুন) সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এই কনভেনশনে যোগ দেয়।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২০১২ সাল থেকে কনভেনশনের কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। সবশেষে গত ২০২৪ সালের অক্টোবরে স্লোভেনিয়ায় কনভেনশনের পক্ষগুলোর ১০ম সভায় অংশগ্রহণ করে।
বর্তমানে ৫৬টি সদস্য দেশ রয়েছে, এই কনভেনশনে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে পক্ষ রয়েছে এবং বিশ্বের ২০টিরও বেশি দেশ যোগদানের প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।