জাতিসংঘের কথিত ‘মানবাধিকার কার্যালয়’ স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গত ২৯ অক্টোবর ২০২৪ বর্তমান কথিত অন্তর্র্বতী সরকার নিশ্চিত করেছিলো যে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের দপ্তর হচ্ছে না। আবার ৮ মাস পরে এসে চলতি বছরের গত ২৯শে জুন ২০২৫ তারিখে কথিত সরকারের আইন উপদেষ্টা বলেছে, ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ” আমরা সরাসরি দেশও জাতির সাথে এই রকম নিলজ্জ ধোঁকাবাজীর প্রতিবাদ জানাচ্ছি। এমন মন্তব্য করে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর মালিবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একবার দেশে জাতিসংঘের এই দপ্তর অস্থায়ীভাবে করলেও পরবর্তীতে এদের দেশ থেকে বের করা অত্যন্ত মুশকিল হতে পারে। তাছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপিত হলে এটি দেশের নিরাপত্তা বিষয়ক একটি নেতিবাচক বার্তাই দিবে, ফলে আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে। এতে করে আমাদের প্রিয় স্বদেশ ভবিষ্যতে অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের স্বীকার হতে পারে। মানবাধিকারের নামে দেশের সকল স্তরে নাস্তিকতা, মুক্তচিন্তার নামে দ্বীন ইসলামের বিরোধীতা, ব্যক্তি স্বাধীনতার নামে সমকামিতা, এলজিবিটিকিউ-কে উৎসাহিত করা হবে এবং যারা এর বিরোধিতা করবে তারা মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী বানানো হবে। তাই এখনই এই অনুমোদন বাতিল করতে হবে।
বক্তারা বলেন, আগামী ৩ জুলাই সুপ্রিম কোর্টে ব্রিটিশদের তৈরী করা চট্টগ্রাম হিল ট্রাক্টস বিধিমালা-১৯০০ জারী রাখার জন্য রিভিউ শুনানির কথা রয়েছে। দেশের পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য ব্রিটিশ বেনিয়াদের তৈরী এই কালো আইন অবশ্যই বাতিল করতে হবে। এক দেশে দুই আইন এবং দুই রকম শাসন প্রথা চলতে পারেনা। এই আইন অনুযায়ী, উপজাতি ছাড়া অন্য কোনো নাগরিক পার্বত্য চট্টগ্রামের ভূমির মালিক হতে পারবে না। জমি কিনতে পারবে না। সেখানে রাজস্ব সরকার তুলতে পারবে না। সেখানে দেশের আইন চলবেনা। তাদের রাজাদের শাসন চলবে ইত্যাদি। এই কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে।
বক্তারা আরও বলেন, অন্তর্র্বতী সরকার দেশের নিরাপত্তা ও স্বর্থ বিরোধী চুক্তি করে যাচ্ছে গোপনে গোপনে। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময়, ড্রোন নজরদারী, সিগন্যাল ইন্টেলিজেন্স বিষয়ে আমেরিকার সাথে গোপনে চুক্তি হয়েছে। ইসরাইলী কোম্পানীর সাথে গোয়েন্দা নজরদারী সরঞ্জাম কেনার বিষয়ে গোপনে চুক্তি হয়েছে। আগে থেকেই তো ইসরাইলী স্পাইওয়্যার চলছে। আবার ভারতের সাথেও সীমান্ত নজরদারী, পানি বন্টন নিয়ে গোপনে চুক্তি হয়েছে। সব চুক্তিগুলো হয়েছে গোপনে। কারণ এগুলো দেশের স্বার্থ বিরোধী এবং দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
দেশবিরোধী এসব চুক্তির কথা তুলে ধরে বক্তারা অনতিবিলম্বে এই সরকারকে উৎখাত করার দাবি তোলেন। তারা বলেন, সেনাবহিনীর উচিত জরুরী অবস্থা জারী করে সরকারকে উৎখাত করা এবং দেশের ক্ষমতা গ্রহণ করা। সব চুক্তি স্থগিত করা। মুরুব্বি বা পরামর্শদাতার প্রয়োজন হলে হক্কানী রব্বানী ওলী আল্লাহ যিনি সবসময় নূরে মুজাসসাম, হাবীববুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুবহু কায়িম মাক্বাম ও নকশা উনার কাছে এসে পরামর্শ বা নির্দেশনা মুবারক নেয়া উচিত। এ ব্যাপারে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা করে দিতে পারি। (সংবাদ বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারে বেসরকারি হাসপাতাল নয়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভুয়া তথ্যের বিস্তারে ভারতীয় গণমাধ্যম নিয়ে প্রশ্ন বাড়ছেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সরকারের কাছে চাইলাম সার, খাওয়াইলো জেলের ভাত’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ হাজার টাকার নোট বাতিলে আইনি নোটিশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৪০০ মুসলিম পরিবারের বাড়ি ভেঙে আদানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসে ১০ টাকার ভাড়া ২০, ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায়
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












