সংবাদ বিজ্ঞপ্তি:
জাতিসংঘের কথিত মানবাধিকার কমিশনের কার্যালয় বাতিল, আমেরিকার সাথে সকল গোপনচুক্তি বাতিলের দাবীতে গণমিছিল
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাতিল, স্টারলিংকের নেটওয়ার্ক বাতিল, আমেরিকার সাথে দেশবিরোধী বাণিজ্য ও নিরাপত্তাচুক্তিসহ দেশবিরোধী-দ্বীন বিরোধী সকল গোপনচুক্তি বাতিল করার দাবীতে বাদ জুমুয়া রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিরাট গণমিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ।
মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন- জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপন করা চলবে না। বাংলাদেশকে অকার্যকর করার, এবং পরোক্ষভাবে দেশকে পরাধীন করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি করা যাবে না। আমেরিকা, ইসরাইল, ভারতসহ কাফির মুশরিকদের সাথে অন্তর্র্বতী সরকার গোপনে কয়েক ডজন চুক্তি করেছে। আবার দখলদার অন্তর্র্বতী সরকার দেশের জনগনকে দমিয়ে রাখার জন্য কিছু অধ্যাদেশ বা আইন জারি করেছে। এই সব চুক্তি করার বা আইন বানানোর কোনো অধিকার অন্তর্র্বতীকালীন সরকারের নেই। কথিত অন্তর্র্বতী সরকারের করা সকল চুক্তি এবং আইন বা অধ্যাদেশ সব বাতিল বা স্থগিত করতে হবে।
কৌশলগত হাব চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়া চলবে না। দিলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়ানক হুমকি তৈরি হবে।
মায়ানমারকে করিডোর দিয়ে বাংলাদেশকে চীন-আমেরিকার প্রক্সি যুদ্ধক্ষেত্র বানানো বন্ধ করো। মানবিক প্যাসেজ বা করিডোর দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে।
পাহাড়ি উপজাতিদের “আদিবাসী” স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দক্ষিণ সুদান বা পূর্ব তীমুরের মত নতুন রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
কথিত উচ্চগতির ইন্টারনেট “স্টারলিংক”-এর কার্যক্রম অনুমোদনের মাধ্যমে দেশের তথ্যগত নিরাপত্তা, নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়েছে এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দেয়ার আশংকা তৈরী হয়েছে। অবিলম্বে স্টারলিংক বন্ধ করো।
কথিত পরিবেশ রক্ষার নামে নারিকেল দ্বীপ (সেন্টমার্টিন)-কে অঘোষিতভাবে অবরুদ্ধ করে রাখা যাবেনা। কৃত্তিম দুর্ভিক্ষ সৃষ্টি বন্ধ করো, দ্বীপ সবার জন্য খুলে দাও। নারিকেল দ্বীপে সরকারীভাবে ত্রাণ দিতে হবে এবং এই কাজে সেনাবাহিনীকে এড়িয়ে আসা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












