জরিপ : এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৬১.১ শতাংশ মানুষ মনে করেন, এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত¦াবধানে বাংলাদেশে এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসে। অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকেরা, এসব বিষয়ে ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।
জরিপে অংশ নেওয়া শহরের জনগণের ৬০.৪ শতাংশ ও গ্রামে বসবাসরতদের ৬১.৪ শতাংশ আগামী এক বছরের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচন চান। জরিপে অংশগ্রহণকারী পুরুষদের ৫৭.৩ শতাংশ ও নারীদের মধ্যে ৬৫ শতাংশ নির্বাচন চান এক বছরের মধ্যে।
তরুণদের মধ্যে (১৮ থেকে ৩৪ বছর বয়সী) ৬২.৪ শতাংশ এক বছরের মধ্যে আগামী নির্বাচন চান। আর ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের ৫৯.৮ শতাংশ এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চান।
জরিপে অংশগ্রহণকারী শহরাঞ্চলের ১৮.৯ শতাংশ ও গ্রামীণ এলাকার ১৮.৬ শতাংশ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন চান। দুই থেকে তিন বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া পুরুষদের ২০.৩ শতাংশ ও নারীদের ১৭.১ শতাংশ। ১৮ থেকে ৩৪ বছরের তরুণদের ১৫.২ ও ৩৫ ও তার চেয়ে বেশি বয়সের জরিপে অংশগ্রহণকারীদের ২২.৪ শতাংশ মনে করেন, দুই থেকে তিন বছরের মধ্যে আগামী নির্বাচন হওয়া উচিত।
১৮ মাসের মধ্যে আগামী নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন শহরের ১০.৩, গ্রামের ৮, পুরুষদের ১২, নারীদের ৫.২, তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) ৮.৬ এবং ৩৫ বছর বা এর থেকে বেশি বয়সীদের মধ্যে ৮.৬ শতাংশ অংশগ্রহণকারী।
চার বছর বা তার চেয়ে বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন, শহরের ৬.২, গ্রামের ৫.৭, পুরুষদের ৬.৯, নারীদের ৪.৮, তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) ৭.৬; ৩৫ বছর বা এর থেকে বেশি বয়সীদের ৪ শতাংশ মানুষ।
অন্তর্র্বতী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণের পর থেকেই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন দল একটি যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে আসছে।
অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তাদের বক্তব্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করার পরই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।