জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩
কুড়িগ্রাম সংবাদাদতা:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাইলাটারী গ্রামের নূর মোহাম্মদ মানিক উল্যাহর সঙ্গে তার চাচাতো ভাই আলতাফ হোসেনের (৫০) উপজেলার চিলাখানা গ্রামের ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিত-া হয়। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে নূর মোহাম্মদের পক্ষের এরশাদ আলী ও কুলসুম বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কুড়িগ্রামের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।