জমজমাট বাবুরহাট, ঈদে আড়াই হাজার কোটি টাকার ব্যবসার আশা
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
ঈদ উপলক্ষে নতুন কাপড় নিয়ে প্রস্তুত দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট। কয়েক বছরের মন্দাভাব কাটিয়ে বেচা-কেনার ধুম লেগেছে এবার। পাইকারি ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। এবারের প্রতি হাটে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। ফলে ঈদ মৌসুমে হাটে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার লেনদেনের আশা করছেন ব্যবসায়ীরা।
প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত শেখেরচর-বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিনদিন বেচা-কেনা হয় এই বাজারে। বণিক সমিতি জানায়, দেশীয় কাপড়ের প্রায় ৭০ ভাগ পূরণ হয় এই হাট থেকে। এই হাটের সঙ্গে ছোট বড় দোকান মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষের জীবিকা নির্ভর করে।
জানা যায়, দেশের অন্যতম দেশীয় কাপড়ের পাইকারি বাজার প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর শেখেরচর বাবুরহাট।
এই হাট ঘিরে নরসিংদী জেলাসহ নারায়ণগঞ্জ ও গাজীপুরে গড়ে উঠেছে কয়েক লাখ তাঁতকল। একইসঙ্গে রয়েছে কয়েকশ সহায়ক শিল্পপ্রতিষ্ঠান। এবার কাপড়ের দাম নাগালের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে বাহারি রকমের কালেকশন রাখা হয়েছে। ক্রেতারা তা খুব পছন্দ করছে, বিক্রিও বেশি হচ্ছে।
ব্যবসায়ী নেতা নরসিংদীর শেখেরচর-বাবুরহাট বাজার বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন বলেন, নিয়মিত হাটের চেয়ে রমজানে বিক্রি বেড়েছে কয়েকগুণ। প্রত্যাশার চেয়ে বেশি ক্রেতাদের সাড়া পাওয়ায় বিগত সময়ের ক্ষতি এ বছর পুষিয়ে নেবে ব্যবসায়ীরা। এবারের প্রতি হাটে প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। ফলে ঈদ মৌসুমে হাটে দুই থেকে আড়াই হাজার (২৫০০) কোটি টাকার লেনদেন হবে বলে আশাবাদী ব্যবসায়ী নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)