পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য, রেশনিং নিয়ে প্রশ্ন
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পেট্রোল বাংলাদেশেই উৎপাদিত একটি পণ্য। আমদানি করতে হয় না। সরকার চাইলে চাহিদার চেয়ে বেশি উৎপাদন করতে পারে। দেশের গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাসের উপজাত হিসেবে যে কনডেনসেট পাওয়া যায়, তা পরিশোধনের মাধ্যমে পেট্রোল উৎপাদন হয়।
২০২৪-২৫ অর্থবছরে দেশে পেট্রোলের মোট চাহিদা ও বিক্রি ছিল প্রায় ৪ লাখ ৬২ হাজার মেট্রিক টন, যার পুরোটাই দেশে উৎপাদিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশি^ক জ্বালানি সংকট মোকাবিলার পদক্ষেপ হিসেবে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং শুরু করেছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ি, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চালকরা দৈনিক সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) দৈনিক সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে।
এসইউভি, জিপ, মাইক্রোবাস দৈনিক সর্বোচ্চ ২০ থেকে ২৫ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। এছাড়া পিকআপ, লোকাল বাস প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কনটেইনার ট্রাক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল নিতে পারবে।
প্রশ্ন উঠেছে, পেট্রোল যদি দেশীয় পণ্য হয় এবং চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতা থাকে তাহলে রেশনিং করার প্রয়োজন কী?
জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ চলছে, দেশে তেলের ঘাটতি তৈরি হতে পারে। এ কারণে সাধারণ মানুষ মজুত নিয়ে আতঙ্কিত হচ্ছে, প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। তার মতে, সরকার তেল সরবরাহের সীমা বেঁধে দেওয়ায় আরও আতঙ্ক ছড়াতে পারে। এজন্য জনগণকে সঠিক বার্তা দিতে হবে।
পেট্রোল-অকটেনের চাহিদা ও সরবরাহ :
দেশে পেট্রোলের মোট চাহিদা প্রায় ৪ লাখ ৬২ হাজার মেট্রিক টন। অর্থাৎ দৈনিক চাহিদা প্রায় এক হাজার ২৬৫ মেট্রিক টন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) দেশের মোট পেট্রোলের প্রায় ১৬ শতাংশ সরবরাহ করে। বেসরকারি শোধনাগারগুলো বাকি ৮৪ শতাংশ পেট্রোলের চাহিদা পূরণ করে। এরা মূলত প্রাকৃতিক গ্যাসের উপজাত ‘কনডেনসেট’ শোধন করে এটি উৎপাদন করে।
গত বছর পেট্রোলের চাহিদার পুরোটাই দেশে উৎপাদিত হয়েছে। চলতি বছরেও পেট্রোল আমদানির কোনো পরিকল্পনা বিপিসির নেই। সংস্থটি বলছে, এবারও দেশীয় উৎপাদন থেকেই চাহিদা মেটানো যাবে।
এদিকে, দেশে উৎপাদিত পেট্রোলের সঙ্গে ‘অকটেন বুস্টার’ নামের রাসায়নিক মিশিয়ে অকটেন উৎপাদন করা হয়। এই অকটেন বুস্টার আমদানি করতে হয়।
২০২৪-২৫ অর্থবছরে দেশে অকটেনের মোট চাহিদা ছিল প্রায় ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন। অর্থাৎ, দৈনিক চাহিদা প্রায় এক হাজার ১৩৬ মেট্রিক টন। প্রতি বছরই অকেটেনের চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত দেশীয় উৎপাদন হচ্ছে, বাকিটা আমদানি করা হচ্ছে। দেশের বেসরকারি শোধনাগারগুলো থেকে অকটেন কেনে বিপিসি। বেসরকারি গ্যাসক্ষেত্র থেকে পাওয়া ‘কনডেনসেট’ প্রক্রিয়াজাত করে অকটেন তৈরি করে বেসরকারি কোম্পানিগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












