জন্মনিবন্ধন নিয়ে ডিএসসিসি ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের দ্বন্দ্ব
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ সিটি করপোরেশন ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধন সার্ভার দ্বন্দ্বে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব সার্ভারের মাধ্যমে দেওয়া জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ গ্রহণ করছে না অন্য প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বলছে, ডিএসসিসি নিজস্ব সার্ভারে নয়, কেন্দ্রীয় সার্ভার রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সার্ভারেই জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ দিতে হবে। এ নিয়ে ডিএসসিসিকে চিঠি দিলেও তারা তা মানছে না। দুই সংস্থার এমন রেষারেষিতে সাধারণ মানুষের ভোগান্তি এখন লাগাম ছাড়া।
এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘আমরা এখন পর্যন্ত আমাদের নিজেদের সার্ভারে জন্ম ও মৃত্যুনিবন্ধন দিচ্ছি। রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের চিঠির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এ বিষয়ে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কথা বলবেন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।