জনসেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই আ’লীগের একমাত্র লক্ষ্য -মঈন খান
দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, সরকার সব ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
তিনি বলেছেন, ‘শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে ভীতু তারা। জনগণের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ধানমন্ডিতে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন পরিস্থিতি এখনকার মতোই হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।