আপনাদের মতামত
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
কুকুরকে পানি পান করানোর কারণে বনি ইসরাঈলের এক মহিলা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন -এ ঘটনা অনেকেই জানেন। তাই অনেকে কুকুরের প্রতি আদর-যতœ প্রদর্শন করতে চান। ভালো কথা। তবে একজন মুসলিম হিসেবে কুকুর সম্পর্কে দ্বীন ইসলাম কী শিক্ষা দিয়েছে, তা জানা ও মানা প্রয়োজন।
প্রথমে সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রাধান্যক্রম সম্পর্কে জানা দরকার। একটি মৌলিক উসূল (মূলনীতি) হলো- “মহান আল্লাহ পাক তিনি দুনিয়ার সবকিছু মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন।” (পবিত্র সূরা বাকারা শরীফ : ২৯) এ কারণে দ্বীন ইসলামে মানুষের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ প্রথমে মানুষের উপকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরপর অন্যান্য বিষয় গুরুত্ব পাবে।
অপরদিকে নাস্তিক্যবাদীরা অনেক সময় মানুষ অপেক্ষা পশু-পাখি বা প্রকৃতিকে বেশি গুরুত্ব দেয়। ফলে মানুষ ও পশুর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে তারা পশুকেই অগ্রাধিকার দেয়, যদিও এতে মানুষের ক্ষতি হয়।
এই প্রাধান্যক্রমের কারণেই কুকুরের আক্রমণে মানুষ ক্ষতিগ্রস্ত বা নিহত হলেও তারা কুকুরকে অধিক গুরুত্ব দিয়ে থাকে এবং কুকুরকে বাঁচিয়ে রাখার পক্ষপাতী হয়। যা কাট্টা হারাম।
কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম মানুষের নিরাপত্তাকে অধিক গুরুত্ব দিয়েছে। আগে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে একটি উসূল হলো- “কষ্টদায়ক প্রাণী কষ্ট দেয়ার আগেই হত্যা করা জায়িয।” (মুসলিম শরীফ, আল ফাওয়াকিহ্ ২/৩৫২) যেমন- মশা কামড় দেয়ার আগেই মেরে ফেলা জায়িয। এ কারণেই দ্বীন ইসলামে ক্ষতিকর কুকুর হত্যা করার হুকুম রয়েছে।
শুধু তাই নয়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কুকুর হত্যা করার আদেশ মুবারক করেছেন। প্রথমে সকল কুকুর হত্যা করা হতো। পরে বাড়ি ও ক্ষেত-খামার পাহারাদার এবং শিকারি কুকুরের বিষয়ে ছাড় দেওয়া হয়। ফলে পবিত্র মদিনা শরীফে উল্লেখিত প্রয়োজনীয় কুকুর ছাড়া অন্যান্য কুকুর হত্যা করা হয়েছিল। (মুসনাদে আহমদ) পরবর্তীতে হযরত খোলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনারাও এ হুকুম কার্যকর করেছিলেন।
উল্লেখিত প্রয়োজনীয় কুকুর পোষার ক্ষেত্রেও দ্বীন ইসলাম মানুষের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন। যদি কোনো কুকুর মানুষের জান-মাল ক্ষতি করে, তাহলে কুকুরের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে।
এখন প্রশ্ন হলো- যারা লোকালয়ে কুকুর রাখতে চায়, তারা কি কুকুরের দ্বারা সংঘটিত ক্ষয়-ক্ষতির দায়ভার গ্রহণ করবে?
-মুহম্মদ গোলাম সামদানী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












