নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মারুফ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিহত মারুফ সেনবাগ উপজেলার মতইন দক্ষিণপাড়ার হাজী বাড়ির রিপনের মেজো ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে মারুফ ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পশ্চিম পাশে ধানক্ষেতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের সময় মারুফের গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রীসেবা নিশ্চিতে বিমানবন্দরে সিরিজ অভিযান, ২ লাখ টাকা জরিমানা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা-ছেলের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেটে গজ রেখে সেলাই কারায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নৌবাহিনীর ১৩ সদস্য নজরদারিতে, ২ জন গ্রেপ্তার
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)