জনসমক্ষে মোবাইলে মুখ গুঁজে থাকা নিষিদ্ধ ফ্রান্সে!
নিজস্ব প্রতিবেদক:
জনসমক্ষে মোবাইলে স্ক্রোলিং করা যাবে না। সম্প্রতি এমনই এক নিয়ম চালু হয়েছে ফ্রান্সের এক গ্রামে।
প্যারিসের একটি গ্রাম সিয়েনা পোর্ট। সেখানকার স্থানীয় গ্রামবাসীরাই এবার নিজেদের মধ্যে ভোটাভুটি করে এই সিদ্ধান্ত নিয়েছে।
ওই গ্রামে আর কেউ প্রকাশ্যে মোবাইলে স্ক্রোলিং করতে পারবেন না। মানে রাস্তাঘাটে একা হাঁটতে হাঁটতে আর কেউ মোবাইলে মাথা গুঁজে স্ক্রোল করতে পারবে না। রেস্তঁরায় কিংবা কোনও ক্যাফেতে খেতে গিয়েও আর মোবাইল স্ক্রোল করা যাবে না।
কিংবা ধরুন কোনও দোকানে গিয়েছে, সেখানেই একই নিয়ম। এমনকী পার্কে গিয়ে বেঞ্চে বসে বসেও আপনি মোবাইল ঘাঁটতে পারবে না।
নতুন নিয়ম অনুযায়ী, বাচ্চাদের অভিভাবকদের জন্যও জারি হয়েছে বিশাল কড়াকড়ি। স্ক্রোলিং ব্যানের আওতায় পড়ে গিয়েছে তারাও। বাচ্চাদের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করার সময়ও অভিভাবকরা নিজেদের মোবাইল ঘাঁটাঘাঁটি করতে পারবে না। তবে এই কড়াকড়ি মেনে নিতে আপত্তি নেই অভিভাবকদেরও।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।