ইউনূসের মামলার বিষয়ে সরকারের হাত নেই -আইনমন্ত্রী
ইউনূসের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এখানে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল জুমুয়াবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামিনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আন্দোলনে নামার ঘোষণা বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সেটা বিএনপি বলতে পারে। তবে আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করবেন মানুষ সেদিকেই মনোযোগ দিচ্ছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।