মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

জনপ্রিয়তা হারাচ্ছে ব্রি ধান ২৮ ও ২৯, জায়গা নিচ্ছে নতুন জাত

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩, সকাল ৬:০৭
জনপ্রিয়তা হারাচ্ছে ব্রি ধান ২৮ ও ২৯, জায়গা নিচ্ছে নতুন জাত
নিজস্ব প্রতিবেদক
দেশে উৎপাদন প্রাচুর্যের অন্যতম পথপ্রদর্শক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত মেগা ভ্যারাইটি খ্যাত ব্রি ধান ২৮ ও ২৯। বিজ্ঞানীদের উদ্ভাবিত জাত দুটি দেশে ধান উৎপাদনে বিপ্লব এনেছে। উচ্চ ফলনশীল হওয়ায় উদ্ভাবনের পর থেকেই কৃষকের শীর্ষ পছন্দ ছিল ব্রি ধান ২৮ ও ২৯। কিন্তু গত কয়েক বছর ধরে বোরো মৌসুমের সবচেয়ে জনপ্রিয় এই জাত দুটিতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ফলে ধানে চিটা বাড়ছে, কমে যাচ্ছে উৎপাদন।
এক সময় বোরো মৌসুমে ৭০ থেকে ৮০ শতাংশ জমিতে ব্রি ধান ২৮ ও ২৯ আবাদ হলেও এখন তা কমে ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। সরকারও এ দুটি ধানের বীজ সংগ্রহকে নিরুৎসাহিত করছে। ধীরে ধীরে বীজ সংগ্রহ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এক সময় কৃষকের কাছে জনপ্রিয়তা পাওয়া এই দুই জাতের পরিবর্তে উচ্চফলনশীল নতুন জাত আবাদের পরামর্শও এসেছে।
বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, ব্লাস্টের কারণে ও উৎপাদন কমে যাওয়ায় ব্রি ধান ২৮ এর উৎপাদন ক্রমাগত কমিয়ে আনা হবে। এটি পুরাতন ভ্যারাইটি। ধীরে ধীরে উৎপাদন কমে যাচ্ছে। সেখানে বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন জাত, যা অধিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন তা দিয়ে রিপ্লেস করা হবে।
বিকল্প জাত মাঠে:
ব্রি ধান ২৮ ও ২৯ এর বেশ কয়েকটি বিকল্প জাত ইতোমধ্যেই আবিষ্কার করা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বেশ কয়েকটি জাত ২৮ ও ২৯ এর জায়গা নিতে পারে। এসব জাতও উচ্চফলনশীল এবং রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। আগামী বছরগুলোতে এসব কোনো কোনো জাত কৃষকের আস্থায় চলে যাবে। অবদান রাখবে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান বলেন, ব্রি ধান ২৮ এর বিকল্প হিসেবে এরই মধ্যে ব্রি ধান ৬৩, ৮৮, ৮৯, ব্রি ধান ১০০ বা বঙ্গবন্ধু, বিনা-২৫ মাঠে চাষ হচ্ছে। ব্রি ২৯ এর বিকল্প হিসেবে ব্রি ধান ৫৮ মাঠে চাষ হচ্ছে। অর্থাৎ, ব্রি ধান ২৮ ও ২৯ এর বিকল্প হিসেবে মাঠে এরইমধ্যে জাত এসে গেছে। ধীরে ধীরে এসব জাতের কোন একটি বা একগুচ্ছ জাত ব্রি ধান ২৮ ও ২৯ এর জায়গা দখল করবে।
এ বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, এই জাতগুলোর বিকল্প হিসেবে নতুন অনেক জাত এরইমধ্যে উদ্ভাবিত হয়েছে। ব্রি ধান ২৮ এর বিকল্প ও পরিবর্তক হিসেবে ব্রি ধান ৮১, ৮৬, ৮৮, ৯৬, ১০০ ও ১০২ উদ্ভাবিত হয়েছে এবং মাঠে আবাদ হচ্ছে। আর ব্রি ধান ২৯ এর বিকল্প হিসেবে ব্রি ধান ৮৯, ৯২, ৭৪ ও ১০৫ মাঠে আবাদ হচ্ছে। ধীরে ধীরে পুরনো ওই দুই জাতের স্থলে নতুন জাত আবাদ হবে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, ব্রি ধান ২৮ ও ২৯ এর বিকল্প হিসেবে বিনা ২৪, বিনা ২৫ ও বিনা ১০ আবাদ করা যেতে পারে। জাতগুলো খুবই উচ্চফলনশীল। এছাড়া ব্রি ৮৯, ৯২ ও ৮৮ ওই দুটি জাতের বিকল্প হিসেবে আবাদ করা যেতে পারে। এসব জাত এরইমধ্যে মাঠে ছড়িয়ে পড়েছে।
জাত প্রত্যাহারে সতর্কতার পরামর্শ:
তবে হঠাৎ করে একসঙ্গে জাত প্রত্যাহারের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন অনেকে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, ব্রি ধান ২৮ ও ২৯ অনেক পুরনো জাত। এতে ব্লাস্টের প্রাদুর্ভাব দেখা গেছে। কৃষকরাও জাত দুটির আবাদ নিরুৎসাহিত হচ্ছে। সরকারও জাত দুটি আবাদে নিরুৎসাহিত করছে। তবে সব জায়গায় জাত দুটিতে ব্লাস্ট হয় না। তাই জাত দুটি একেবারে বন্ধ করে দেওয়া উচিত হবে না।
তিনি বিলেন, কোনো জাত একেবারে উঠিয়ে দেওয়া সম্ভব নয়। কৃষকের কাছে এ দুটি ধানের বীজ রয়েছে। আবার ২৮ ও ২৯ এর বিকল্প হিসেবে যেসব জাত উদ্ভাবিত হয়েছে, সেগুলোর বীজ বোরো মৌসুমের বীজের পুরো চাহিদা মেটাতে সক্ষম কিনা তাও ভাবতে হবে। তাই ধীরে ধীরে সতর্কতার সঙ্গে জাতগুলো প্রত্যাহার করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে