জনগণ বিএনপি-জামাতের নারকীয় কর্মকা- ভোলেনি -কাজী নাবিল এমপি
যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, বর্তমানে দেশে কারা ষড়যন্ত্র করছে? তারা হচ্ছে, বিএনপি ও জামায়াত। এর কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা এখনও মেনে নেয়নি। তারা পাকিস্তানের প্রেতাত্মা। জনগণ ২০০১ থেকে ২০০৬ সালের নারকীয় কর্মকা- ভোলেনি, ভোলা যায় না। দেশব্যাপী সিরিজ বোমা, গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, বিদ্যুৎ চাইতে গিয়ে কানসাটে গুলি, সার চাইতে গিয়ে ১৮ কৃষকের মৃত্যুর কথা দেশবাসী ভুলতে পারে না।
যশোরের একটি সড়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাকের নামে নামকরণের উদ্বোধন অনুষ্ঠানে কাজী নাবিল এমপি এসব কথা বলেন। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
যশোরে ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মেডিক্যাল কলেজ স্থাপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন, শেখ হাসিনা আইটি পার্ক নির্মাণ, ভৈরব নদের সংস্কার প্রভৃতি উন্নয়ন কর্মকা-ের উদাহরণ টেনে সভায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। মানুষের সামাজিক নিরাপত্তাবেষ্টনী শক্তিশালী হয়। দেশে শিক্ষার হার বাড়ে। মাতৃমৃত্যুহার রোধ হয়। বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধারা ভাতা পান।’
তিনি বিএনপি-জামায়াত প্রসঙ্গে বলেন, ‘২০১৪ সালের নির্বাচন বানচাল করতে তারা প্রায় তিন হাজার সরকারি অফিসে আগুন দেয়। চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। ঘুমন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। ট্রেনলাইন উপড়ে ফেলেছে, গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়েছে। তাদের সেই নাশকতা দেশবাসী কখনোই ভুলবে না।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।