জনগণের প্রতি অন্তর্র্বতী সরকারের দায়বদ্ধতা নেই -ডা. জাহিদ
জনগণের প্রতি অন্তর্র্বতীকালীন সরকারের দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা হলো গণতন্ত্র বিকাশের অন্যতম একটি উপাদান। মত প্রকাশের স্বাধীনতা চাইলে সাংবাদিকদের সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে হবে। অন্তর্র্বতী সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে, কিন্তু জনগণের প্রতি সে দায়বদ্ধতা নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হবে কথা বলা। এতে হুমকি আসে, চ্যানেল বন্ধও করে দেওয়া হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু তাতে কি আপনারা হারিয়ে গেছেন? সুতরাং সাংবাদিকরা যখন মানুষের সঙ্গে থাকবেন, ক্ষণিকের জন্য তারা হারিয়ে গেলেও মানুষ তাদের সবসময় মনে রাখবে। আজকের দিনের প্রতিশ্রুতি এটাই হোক, সর্বদা সত্যের পক্ষে কথা বলতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।