ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে জানান -সালাহ উদ্দিন
, ১৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্র্বতী সরকারকে বলবো, জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে দ্রুত আমরা যাতে গণতান্ত্রিণ পরিবর্তনে যেতে পারি সে রকম কায্যর্ক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় জানাবেন বলে আশা করি। যাতে ইসি জনগণের সামনে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।
তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সংবিধানিক বৈধতা আছে। আর্টিক্যাল ১০৬ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে। সংবিধান যেভাবে বলেছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টামন্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে।
সালাহ উদ্দিন বলেন, সাংবিধানিকভাবে এই সরকারের অনুমোদন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট- এটা আপনাদের (অন্তর্র্বতী সরকার) মাথায় রাখবেন। রেটিফিকেশন লাগলে এই বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে.. সেটাও আমরা বিবেচনা করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গত মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












