ছয় মাসে খাদ্য মজুত বাড়লো প্রায় দেড় লাখ টন
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বর্তমান সরকারের প্রথম ছয় মাসে দেশে খাদ্যশস্যের মজুত ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে দেশে খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। এর আগে ১০ ফেব্রুয়ারি এই মজুতের পরিমাণ ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন।
দেশে আগে খাদ্যশস্য মজুতের ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। তবে বিএনপি সরকারের বিশেষ উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে এই ধারণক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে গুদামগুলোর ধারণক্ষমতা বাড়িয়ে ২৭ লাখ মেট্রিক টন করা হয়েছে।
খাদ্য কর্মকর্তারা জানান, ধারণক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য মজুতের সীমা বাড়াতেও পদক্ষেপ নিয়েছে সরকার। আগে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্যের মজুতকে নিরাপদ সীমা হিসেবে বিবেচনা করা হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই মানদ- সংশোধন করে নিরাপদ মজুতের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১৬ লাখ মেট্রিক টন।
কর্মকর্তারা জানান, সরকারের খাদ্যবান্ধব নীতিমালার কারণে বর্তমানে দেশে খাদ্য পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বর্তমান মোট মজুতের মধ্যে রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন চাল, ২ লাখ ৩২ হাজার ১৮৩ মেট্রিক টন গম এবং ৩৪ হাজার ৭০ মেট্রিক টন ধান।
এছাড়া ভাসমান মজুতসহ (পরিবহন ও প্রক্রিয়াকরণাধীন শস্য) সরকারি খাদ্যশস্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। যার মধ্যে ভাসমান মজুত হিসেবে রয়েছে ৬৮ হাজার ৭২৩ মেট্রিক টন গম।
কর্মকর্তারা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদের তুলনায় বর্তমানে খাদ্যশস্যের মজুতে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্টভাবে দৃশ্যমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)