ছয় আরব মুসলিম দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চায় ভারত।
যে কারণে আরব মুসলিম বিশ্ব ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করেছে, সে একই কারণে ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করা উচিত। ভারত মুসলিম বিশ্ব থেকে টাকা আয় করে তা মুসলমানদের উপর নির্যাতনেই ব্যয় করে।
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
এই চুক্তির মধ্য দিয়ে ভারত উপসাগরীয় ধনী দেশগুলোর বাজারে নিজের পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করবে। সেই সঙ্গে ভিসা পাওয়ার ক্ষেত্রে ছাড়ের সুবিধাও দেওয়া হতে পারে। এই অঞ্চলে এমনিতেই বিপুলসংখ্যক ভারতীয় পেশাজীবী ও কর্মী কাজ করেন। চুক্তির বদৌলতে সেই সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তিতে দ্বিপক্ষীয় বিনিয়োগবিষয়ক অধ্যায়ের বিপরীতে ভিন্ন একটি অধ্যায় থাকতে পারে। উভয় পক্ষ সেই চুক্তির বিষয়ে উন্মুক্ত। তবে আলোচনাসংশ্লিষ্ট সূত্রগুলো টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, চুক্তির বিষয়ে বিশদ আলোচনা এখনো শুরু হয়নি।
জিসিসিভুক্ত ছয়টি দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান এক বছরের বেশি সময় আগে প্রস্তাবিত এই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে দেশগুলোর কিছু কিছু গোষ্ঠীর মধ্যে এ নিয়ে কিছুটা অনাগ্রহ থাকায় বিলম্ব হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি আছে। সে ক্ষেত্রে এটা হবে আরবের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিতীয় বাণিজ্য চুক্তি। ওমানও ভারতের সঙ্গে পৃথক মুক্ত বাণিজ্য চুক্তি সই করার আগ্রহ দেখিয়েছে।
জিসিসির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনা ভারতের ইউপিএ সরকারের আমলে নেওয়া হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্য অনেক ব্যবধান থাকায় তখন সে আলোচনায় অগ্রগতি হয়নি। এরপর ভারত আরসিইপি বা রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ থেকে বেরিয়ে যাওয়ার পর জিসিসির সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করে। এরপর দেশটি অনেক দিন ধরে ঝুলে থাকা তিনটি বাণিজ্য চুক্তি করে। সেই তিনটি দেশ হলো-মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, যার সঙ্গে ভারত করেছে অন্তর্বর্তীকালীন একটি চুক্তি।
গত অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সালে জিসিসিভুক্ত দেশগুলোতে ভারত ৫১ বিলিয়ন বা ৫ হাজার ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। চলতি অর্থবছরের এপ্রিল-আগস্ট সময়ে জিসিসিতে আরও ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে তারা। জিসিসিতে ভারত তেলজাত পণ্য, মূল্যবান রতœ, অলংকার, রাসায়নিক ও শস্য রপ্তানি করে।
২০২২-২৩ অর্থবছরে জিসিসি থেকে ভারত ১৩৩ বিলিয়ন বা ১৩ হাজার ৩০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। চলতি অর্থবছরের এপ্রিল-আগস্ট সময়ে করেছে ৩৯ বিলিয়ন বা ৩ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য।
প্রসঙ্গ উল্লেখ্য, বর্তমানে অনেক মুসলিম দেশ বিশেষ করে সৌদী আরব সহ আরব বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশ ফিলিস্তীনিদের উপর দখলদার, হানাদার, সন্ত্রাসী ইসরাইলীদের বর্বর আক্রমনের কারণে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করেছে। এমনকী যুক্তরাষ্ট্রের প্রতিও নিন্দাবাদ জানিয়েছে।
উল্লেখ্য হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে বিশ্বের সব মুসলমান এমনকি দেহের ন্যায়। দেহের এক অংশে আঘাত পেলে যেমন তা দেহের সারা অংশে ছড়িয়ে পড়ে তেমনি কোন মুসলমান দেশ আক্রান্ত হলে তা সারা মুসলমান বিশ্বে ছড়িয়ে পড়বে। প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের পাশাপাশি তারাও সন্ত্রাসী দখলদার ইসরাইলের পক্ষে নিয়েছে। তাছাড়া ভারত সরকারও ভারতে মুসলমানদের উপর নিয়মিত অকল্পনীয় নির্যাতন করে চলছে। তাই বলতে হয়, যে কারণে আরব বিশ্ব তথা মুসলিম বিশ্ব ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাহার করেছে। সেই একই কারণে গোটা মুসলিম বিশ্বের উচিত ইসরাইলের পক্ষ অবলম্বন কারী ভারতের সাথেও কূটনৈতিক বানিজ্যিক সম্পর্ক প্রত্যাহার করা। একই কারণে মুসলিম দেশের কাছ থেকে প্রাপ্ত অর্থেই ভারত মুসলমানদের উপরই নির্যাতন করছে।
-আরিফুর রহমান
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












