ছেলের লাশ আনতে গিয়ে প্রাণ গেলো মা-সহ ২ জনের
বরগুনার আমতলীতে ছেলের লাশ আনতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের দুর্ঘটনায় মাসহ দুজন নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে ঘটেছে।
জানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছেলে আলম হাওলাদারের লাশ নিয়ে মা পুস্প বেগম (৬৫) ও আলম হাওলাদারের স্ত্রী মাসুদা বেগম গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি গন্ডামারি যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এতে লাশবাহী অ্যাম্বুলেন্সটি খাদে পরে যায় এবং মোটরসাইকেল দুমড়ে-মুড়চে যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।