ছাপাখানার কাছে জিম্মি এনসিটিবি -৭৭ প্রকাশনীর ১৬ লাখ বই মানহীন
, ১১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে ছাপাখানাগুলোর কাছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) একরকম জিম্মি হয়ে পড়েছে। কিছুতেই মানহীন বই সরবরাহ ঠেকানো যাচ্ছে না।
গত বছর বিতরণ করা ৭৭টি প্রকাশনীর প্রায় ১৬ লাখ বই মানহীন হিসেবে চিহ্নিত হয়েছে। এনসিটিবি বলছে, ঘুরেফিরে এসব অভিযুক্ত প্রকাশনীকেই বই ছাপানোর কাজ দিতে হচ্ছে। শিক্ষা গবেষকদের মতে, ছাপা প্রক্রিয়ায় পরিবর্তন না এলে এই জিম্মিদশা থেকে মুক্তি মিলবে না।
জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছর বেশ তড়িঘড়ি করে বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে হয়েছিল। ফলে জানুয়ারির শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পায়নি, বই হাতে পেতে আরও প্রায় ৪ মাস সময় লেগে যায়।
বইয়ের মান নিয়ে কোনো ছাড় না দেওয়ার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এ বছরও ৭৭টি প্রতিষ্ঠান মানহীন বই সরবরাহ করেছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৪৮টি এবং মাধ্যমিক স্তরের ২৯টি ছাপাখানা রয়েছে। সব মিলিয়ে চিহ্নিত হওয়া এমন মানহীন বইয়ের সংখ্যা প্রায় ১৬ লাখ।
এনসিটিবি জানিয়েছে, মানহীন বই সরবরাহকারী প্রকাশকদের ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বই পরিবর্তন করে না দিলে তাদের অর্থদ- দেওয়া হবে বলে জানান এনসিটিবি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। তবে তিনি এও স্বীকার করেন যে, নানা অনিয়ম সত্তে¦ও সক্ষমতার অভাবে ঘুরেফিরে এসব প্রকাশনীর কাছেই যেতে হচ্ছে তাদের।
শিক্ষা গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম বলেন, প্রকাশকদের একটি চক্রের কাছে বই ছাপানোর কার্যক্রম জিম্মি হয়ে পড়েছে। এই চক্র ভাঙতে না পারলে সমস্যার সমাধান হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)