ছাত্র আন্দোলন মোকাবিলায় সরকারের পদক্ষেপ ‘ভুল’ ছিল -জয়
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের পদক্ষেপে ‘ভুল’ ছিল বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমাদের সরকারের উচিত ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রথম থেকেই আলোচনায় বসা। আদালতের ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার পরিবর্তে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত ছিল। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে কোটার বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করার বিষয়টি উল্লেখ করে জয় বলেন, আমি সরকারের কাছে সুপারিশ করেছিলাম যে প্রকাশ্যে একটি অবস্থান নিতে। যাতে আমরা বলতে পারি আদালত ভুল করেছে, আমরা কোটা চাই না। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি।
আগামী নির্বাচনের বিষয়ে জয় বলেন, আমি আশা করবো বাংলাদেশের সংবিধান মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত। আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে। যদি তা হয়, আগামী নির্বাচনে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।