ছাত্রলীগের সাবেকরা কি রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারেন না
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাজারো সাবেক নেতাকর্মী, যারা বর্তমানে শিক্ষার্থী হিসেবে সমাজের বিভিন্ন স্তরে যুক্ত, তারা কি রাষ্ট্রীয় কোনো কর্মকা-ে অংশ নিতে পারবেন না?
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হাইকোর্টের বিচারক হাবিবুল গণি ও বিচারক এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানিতে রিটকারী আইনজীবীকে এমন প্রশ্ন করেছে।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হওয়া রিটের শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলো আদালত।
এস এম ফরহাদ ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছেন। তিনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
এর আগে গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।