ছাত্রদের নতুন দলের দায়িত্ব নিচ্ছে উপদেষ্টা নাহিদ!
জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল আসছে চলতি মাসে। দলের নাম ও নাম ঘোষণার তারিখ চূড়ান্ত না হলেও একাধিক সূত্রে জানা গেছে, অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।
এর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের বৈঠকে নাহিদের অন্তর্র্বতীকালীন সরকার থেকে পদত্যাগ ও নতুন দলের দায়িত্বগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। যদিও নাহিদ সরাসরি এ বিষয়ে কিছু বলেননি।
তবে নাগরিক কমিটির একটা বিশেষ সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে শুধু নাহিদ সরকার থেকে পদত্যাগ করবেন। এক্ষেত্রে আহ্বায়ক পদে নাহিদকে দায়িত্ব দেয়ার জন্য আন্দোলনে নেতৃত্ব দেয়া সব মত ও পক্ষ একমত হয়েছে।
এছাড়া নাহিদ পদত্যাগ করলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাগরিক কমিটি থেকে আলী আহসান জুনায়েদ কিংবা আখতার হোসেন উপদেষ্টা পদে যোগ দিতে পারেন বলেও আভাস পাওয়া গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।