মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
পবিত্র সুন্নত মুবারক ইত্তেবা ও প্রচার-প্রসারের ফযীলত বিষয়ে

ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ

(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, রাত ৮:১৫
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ

(৮ম পর্ব)
সিরকা রাখতে পারে, মধু রাখতে পারে। এখানে একটা বিষয় রয়েছে ফিকিরের। আসলে আমরা অনেক কিছুই খাই যা সুন্নত। কিন্তু সেটা যে সুন্নত এটাই অনেকে জানে না!
যেমন- গরুর গোশত খাওয়া সুন্নত। খাসির গোশত খাওয়া সুন্নত। মুরগির গোশত খাওয়া সুন্নত। মাছ খাওয়া সুন্নত। সমুদ্রের মাছ খাওয়া সুন্নত। মানুষ এগুলো খাচ্ছে কিন্তু অনেকেই জানে না যে, এগুলি সুন্নত। এটা মানুষকে জানিয়ে দিতে হবে। তাহলে সে সুন্নত হিসেবে সেটা নিয়ত করে খাক। সুন্নতের নিয়তে যখন সে খাবে, তখন সে সুন্নত মুবারক পালন করার ফযীলতটা লাভ করবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এটা কিন্তু ফিকির করতে হবে। সে নিয়তটা শুদ্ধ করুক। আর আমাদের এখানে সুন্নতী খাবার তৈরীর যে পদ্ধতি রেসিপি যেগুলো ছাপানো হয়েছিলো সেগুলি সংগ্রহ করে সেগুলি নিয়ে যাক। না হয় সেগুলি শিখে যাক। তার বাড়িতে সে সেগুলি খাক বা একটা দোকান দিক। তার, তার দোকান থাকলে সেখানে সুন্নতী কিছু খাবার রেখে সে প্রচার করুক। প্রসার করুক। এটা প্রত্যেকেরই দায়িত্ব এটা খুব কঠিন কাজ না। একবারে অনেক বড় একটা দোকান দিতে হবে এরকম না। বড় একটা জায়গা নিয়ে দোকান দিতে হবে তাও না।
একটা ছোট জায়গায় একটা আলমারি, একটা মাকতাব রেখে এগুলির মধ্যে মাল-সামানা রেখে সে এই কাজটা করতে পারে। কাজেই এটা কিন্তু খুব ফিকিরের বিষয়। ফিকির করতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে- সবাই এটা ফিকির করে যেন আমল করেন। আর সেই আমল করলে তখন এর বরকতটা পাওয়া যাবে।
আর যে যত আমলই করুক না কেন সুন্নত মুবারক উনার আমল ছাড়া অন্য কোন আমল কিন্তু গ্রহণযোগ্য না। নাউযুবি মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! অন্য যত আমলই সে করুক না কেন কোন আমলই গ্রহণযোগ্য হবে না। নাউযুবি মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
একটা লোক খাট-পালং বানায় সেটা না করে সে সুন্নতী চকি বানাক। যেটা আমাদের এখানে পাওয়া যায় সেটা। সেটা বানানোর পর সুন্নতের নিয়তে, সুন্নকের মুহব্বতে ব্যবহার করুক। তাহলে অনন্তকালের জন্য চকির সুন্নতের ফযীলতটা সে পেয়ে যাবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
এইযে বিষয়গুলি এটা কিন্তু খুব কঠিন কিছু না; খুব সহজ। এখন কঠিন যেটা সেটা ঠিক আছে, সেটা আস্তে আস্তে করুক। সহজটা আগে করুক। সহজ যেটা সেটা সে করুক। তাহলে আস্তে আস্তে সে পূর্ণতার দিকে অগ্রসর হবে। আর সেজন্য সুন্নতী আমলগুলি জেনে তারপরে আমল করতে হবে। আর সেজন্য অন্তরকে ইছলাহ করতে হবে।
আর অন্তর ইছলাহ করার জন্য মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার কাছে বাইয়াত গ্রহণ করতে হবে। যেটা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দয়া করে সকলকে বলে থাকেন। কয়েকটি ফরজ কাজ রয়েছে।
এক নাম্বার ফরজ হচ্ছে- বাইয়াত গ্রহণ করা।
দুই নাম্বার ফরজ হচ্ছে- বাইয়াত গ্রহণ করে সবক নিবে।
তিন নাম্বার- যিকির করবে। ক্বলবী যিকির কমপক্ষে এক ঘন্টা।
চার নাম্বার হচ্ছে- তাকে ছোহবত ইখতিয়ার করতে হবে।
আর পাঁচ নাম্বার- ছোহবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে তাকে ফায়েজ-তাওয়াজ্জুহ হাছিল করতে হবে।
ফায়েজ-তাওয়াজ্জুহ যতটুকু হাছিল হবে সে অনুযায়ী অন্তরে যখন ফায়েজ-তাওয়াজ্জুহ প্রবেশ করবে। নূর মুবারক প্রবেশ করবে। তখন অন্ধকারটা দূর হয়ে যাবে। অন্তরটা আলোকিত হবে। তার ক্বলব থেকে গালিজগুলি দূর হয়ে গেলে তখন তার পক্ষে সুন্নতী আমল করা সহজ ও সম্ভব হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের ব্যাপক প্রচার প্রসারের জন্য আপনারা যে কাজগুলি করতে পারেন তার মধ্যে রয়েছে- প্রথমত: ব্যক্তিগতভাবে নিজ ঘরে ঘরে ছোট পরিসরে হলেও সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা ও নিজ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কাছে সুন্নত মুবারকগুলি প্রচার করা।
দ্বিতীয়ত হচ্ছে- যার পক্ষে সম্ভব নিজ এলাকায় ছোট দোকান বা আলাদা ঘর দিয়েও হলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নিজে সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা ও এলাকাবাসীর কাছে প্রচার করা। এই কাজটি একজনের জন্য কঠিন মনে করলে কিছু এলাকাবাসী, কিছু এলাকাবাসীকে সাথে নিয়ে সকলের তহবিল একত্র করে তা দিয়ে তাদের এলাকায় একটি সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে ও সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে সেটি পরিচালনা করতে পারে।
এরপরে তৃতীয়ত: এলাকায় একটি সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার পর যদি নিজের সামর্থ্য থাকে তাহলে নিজেই নিজ এলাকায় অন্যান্য দোকানে এবং অন্যান্য নিকটবর্তী এলাকার দোকানসমূহে সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের পণ্য-সামগ্রীগুলি কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিক্রি করতে পারেন। আর একা সম্ভব না হলে সম্মিলিতভাবেও কাজটি করা যেতে পারে।
সেজন্য যার পক্ষে সম্ভব যার সামর্থ্য আছে কেন্দ্রের অধীনে পরিবেশক হয়ে কাজটি ব্যাপকভাবে করতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব দেশের বাইরে পৃথিবীর অন্যান্য দেশসমূহে রপ্তানি করতে পারেন এবং সে সকল দেশসমূহে যদি সম্ভব হয় আর্ন্তজাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের বৈদেশিক শাখা প্রতিষ্ঠা করতে পারেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১১ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১১ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে