মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, পুলিশ বলছে গুজব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৪:৪৮
চেতনানাশক ছিটিয়ে একের পর এক চুরি, পুলিশ বলছে গুজব
হবিগঞ্জ সংবাদদাতা:
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ছিটিয়ে লোকদের অজ্ঞান করে অনেক পরিবারের মালামাল হাতিয়ে নেয়ার খবর পাওয়া যাচ্ছে। এমনকি পুলিশ সদস্যের বাড়িতেও হানা দিয়েছে অজ্ঞানপার্টির দুর্বৃত্তরা।
এমন একের পর এক ঘটনার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও পুলিশ বলছে, এসব গুজব। যে কারণে বিষয়টি নিয়ে পুলিশ ও জনতার মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, মাত্র ২০ হাজার মানুষের উপজেলায় কয়েকদিনের মধ্যে একই কায়দায় ১৩টি চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চেষ্টা করেছে আরও অন্তত ১৫টি বাড়িতে চুরি করার। কিন্তু এই অপরাধগুলো দমনে থানা পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
অন্যদিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের দাবি, একটি চক্র বাড়িগুলোতে চেতনানাশক ছিটানোর নামে গুজব ছড়াচ্ছে। চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে।
তবে চেতনানাশক ছিটিয়ে চুরির প্রথম ঘটনা মাসখানেক আগে ঘটে শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাশপুর গ্রামে আবদাল মিয়ার বাড়িতে। ভোরবেলা গ্রামবাসী দেখতে পান বাড়ির সবাই অজ্ঞান এবং ঘরে রক্ষিত মূল্যবান জিনিসপত্র সেখানে নেই।
স্থানীয়রা জানান, সেদিনের ঘটনার পর গত বুধবার পর্যন্ত দুজন পুলিশ সদস্যসহ আরও অন্তত ৯টি বাড়িতে একইভাবে চুরি হয়। এছাড়া ১৫টি পরিবারকে অজ্ঞান করতে পারলেও আশপাশের লোকজন সতর্ক থাকায় পালিয়ে যেতে বাধ্য হয় অপরাধীরা। এসব ঘটনায় কয়েকজন শিশুসহ ১৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
সম্প্রতি শায়েস্তাগঞ্জ পৌরসভার উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা ও আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল মতিন এবং গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল মিয়ার বাড়িতে চোরেরা হানা দেয়।
কনস্টেবল আব্দুল মতিন জানান, গত ৪ সেপ্টেম্বর তিনি কর্মস্থল থেকে ফেরার পর দেখতে পান তার স্ত্রী ও শালিকা অসুস্থবোধ করছে। রাতের খাবার গ্রহণের পর তারা অজ্ঞান হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখেন সবাই শারীরিকভাবে দুর্বল এবং স্বর্ণালঙ্কারসহ ঘরের মূল্যবান মালামাল নেই। পরে হাসপাতালে চিকিৎসা নেন তারা।
এদিকে এএসআই জুয়েল মিয়ার বাসায় চেতনানাশক ছিটিয়ে চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন।
এ ধরনের চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সম্প্রতি রাতে পাহারার ব্যবস্থা করেছে এলাকাবাসী।
যে কারণে কয়েকটি বাড়িতে চেতনানাশক ছিটালেও এলাকাবাসী পাহারারত থাকায় পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ এসব ঘটনাকে গুজব দাবি করলেও- অপরাধ দমনে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগকারী এক ব্যক্তির সঙ্গে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামালের কথোপকথনের একটি রেকর্ড সাংবাদিকদের সংগ্রহে এসেছে।
এতে দেখা যায়, দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ঘরে ছিটিয়ে দেয় বলে ওসিকে জানাচ্ছেন ভুক্তভোগী। কিন্তু ওসি প্রমাণ করার চেষ্টা করছেন, এদিক দিয়ে চেতনানাশক ছিটিয়ে দেওয়া সম্ভব নয়। তারা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে থাকতে পারেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ মাসিক সভায় চেতনানাশক ছিটিয়ে লোকদের অজ্ঞান করে একের পর এক চুরির ঘটনা আলোচনা হয়। এ সময় কমিটির অন্যান্য সদস্য বিশেষ করে স্থানীয় সরকারের প্রতিনিধিরা ওসির সমালোচনা করেন বলেও সভার একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার বলেন, অনেক বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরির ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী এখন আতঙ্কে রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এতগুলো ঘটনার পরও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অপরাধ দমনে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। একজন আসামিকে র‌্যাব ও আরেকজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশের এমন নীরব ভূমিকা এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি করছে।
তবে চুরির ঘটনাগুলো আমলে নিতে নারাজ শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল।
তিনি বলেন, একজন স্প্রে চোর ছিলো, সে ধরা পড়েছে। এরপর থেকে যেসব ঘটনা ছড়ানো হচ্ছে সব গুজব। একটি চক্র উপজেলাকে অস্থিতিশীল করতে এমন গুজব ছড়াচ্ছে। পুলিশ চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে