চেতনাজীবি জাফর ইকবালের রাজাকারনামা (৫)
আল ইহসান ডেস্ক:
জাফর ইকবালের পারিবারিক আত্মজীবনীমূলক বই থেকে আরো জানা যায়- পিরোজপুরের ওই বন থেকে পরবর্তিতে তারা যায় গুয়ারেখা নামক এলাকার এক ক্বারি সাহেবের বাড়িতে। সেখান থেকে জাফর ইকবালের নানা তাদের নিয়ে যায় ঢাকা, ঢাকা থেকে যায় নেত্রকোনার মোহনগঞ্জ এ নানার বাড়ি।
মোহনগঞ্জে এসে আয়েশা ফয়েজ জানতে পারে তার বাবা অর্থাৎ জাফর ইকবালের নানা রাজাকার। আয়েশা ফয়েয এ সম্পর্কে উক্ত বইয়ের ৭৪ পৃষ্ঠার মোহনগঞ্জে অধ্যায়ে লিখে “বাবা (জাফর ইকবালের নানা) যখন আমাদের আনতে গিয়েছে তখন মিলিটারিরা তাকে শান্তি কমিটির চেয়ারম্যান তৈরি করেছিল। বাবা ছিলো না বলে প্রথমে আরেকজনকে তৈরি করেছিল। সে এলাকা ছেড়ে সপরিবারে পালিয়ে গেছে। এখন বাবা হচ্ছে শান্তি কমিটির চেয়ারম্যান, মিলিটারির হুকুম সে এলেই যেন দেখা করতে যায়। সেই অপরাধে ডিসেম্বর মাসের ৮ তারিখ মুক্তিযোদ্ধার একটি দলের হাতে আমার বাবা এবং তার সার্বক্ষনিক সংগী আমার ছোট ভাই নজরুল মারা যায়”।
জাফর ইকবাল ও তার পরিবারের এই রাজাকারগিরি জানার পর তাদেরকে বিচারের আওতায় আনার ব্যবস্থা করা কি এ দেশের প্রশাসনের দায়িত্ব নয়? অবশ্যই। যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।