চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু!
এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে। এ ঘটনায় শিশু জান্নাতুল সম্পূর্ণ সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির মা শিলা খাতুন জানান, জান্নাতুল ঘরে ছিল। এ সময় সে ঘরের খাটের নিচ থেকে একটি সাপের বাচ্চাকে কামড়ে বাইরে নিয়ে আসে। এ দৃশ্য দেখে উপস্থিত বাড়ির সকলেই ভয় পেয়ে যায়। তার কামড়ে সাপের বাচ্চাটি মারা যায়। তখনই মারা যাওয়া সাপটি ও মেয়েকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে আনা পর্যন্ত তার মেয়ের কোনো সমস্যা হয়নি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটির কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে। এ ঘটনায় শিশুটির পরিবার ভয় পেয়ে যায়। তারা দ্রুত শিশুটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। শিশুটিকে স্যালাইন দিয়ে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখি। এ সময় পর্যন্ত তার কোনো সমস্যা দেখা যায়নি। ফলে শিশুটি শঙ্কামুক্ত বলে নিশ্চিত করা হয়েছে। তাই দুপুরের পর হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্ভবত সাপের বাচ্চাটি বিষাক্ত ছিল না। বিষাক্ত হলে শিশুটির ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।