চুরি হওয়া মিটার ফেরত পেতে ফোন করুন...
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নাটোরের গুরুদাসপুরে আবারো সক্রিয় হয়ে উঠেছে বৈদুতিক মিটার চুরি চক্রের সদস্যরা। গভীর রাতে চুরি যাওয়া মিটারের পাশে পলিথিনে মুড়িয়ে রেখে যাওয়া হয় চিরকুট। যেখানে লেখা থাকে, ‘চুরি যাওয়া মিটার ফেরৎ পেতে ফোন করুন’।
চিরকুটে থাকা নম্বরে কল করলে টাকা চাওয়া হয়। বিকাশ ও নগদ নম্বরে টাকা নিয়ে মিটার কোথায় পাওয়া যাবে তার স্থান বলে দেওয়া হয়। স্থানীয়দের তথ্যমতে, ৫ জুলাই জুমুয়াবার গভীর রাতে উপজেলা পৌরসদরের গারিষাপাড়া, গোপালের মোড়সহ বেশ কয়েকটি মহল্লায় প্রায় ৩৬টি বৈদুতিক মিটার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চোর চক্রের সদস্যরা প্রকাশ্যে মোবাইল নম্বর দিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ তাদের কোন সন্ধান করতে পারেনি।
মিটার চুরি যাওয়া আরো এক চাতাল মালিক রবিউল করিম জানান,‘মিটার চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন যাবৎ চাতাল ব্যবসায়ী, মিল কারখানা ব্যবসায়ীদের কাছ থেকে মিটার চুরি করে বিকাশে ৪-৫ হাজার টাকা নিয়ে মিটার ফেরত দেয়। তার মিটারটি এর আগেও একবার চুরি হয়েছিলো।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২ (গুরুদাসপুর জোনাল অফিস) এর ডিজিএম মোঃ মোমিনুর রহমান বিশ্বাস বলেন, ‘জুমুয়াবার তাদের তথ্য অনুযায়ী গোপালের মোড় থেকে ১৩টি মিটার চুরি হয়েছে। তার বেশিও হতে পারে। বৃষ্টির কারনে সঠিক তথ্য নিশ্চিত করা যায়নি। চুরির পর প্রকাশ্যে মোবাইল নম্বর দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ক্ষতিগ্রস্থ্য সকল গ্রাহককে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে এবং তাদের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ উজ্জল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)