ঈদযাত্রায় ঝড়-বৃষ্টি, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব সংবাদদাতা:
ভ্যাপসা গরমের পর গত জুমুয়াবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হয়েছিল শিলাবৃষ্টি; এর সঙ্গে বয়ে যায় ঝোড়ো হাওয়া। মৌসুমের প্রথম শিলাবৃষ্টি ও ঝড় বয়ে যাওয়ায় গরম কমে কিছুটা স্বস্তি আসে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, দেশে ঝড়ের মৌসুম শুরু হয়ে গেছে। মার্চ থেকে মে পর্যন্ত সাধারণত এ দেশের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, সারা দেশে ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। এর সঙ্গে হতে পারে বজ্রপাত।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, আগামী পাঁচ দিনই ঝড় হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে ১৬ থেকে ১৮ মার্চ-এই তিন দিন বৃষ্টির মাত্রা বাড়বে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।