ইসলামবিদ্বেষ!
চীনে মসজিদের গম্বুজ-মিনার উধাও!
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চীনে শত শত মসজিদ বন্ধ করে দিয়েছে দেশটির ইসলামবিদ্বেষী কর্তৃপক্ষ। আবার কোথাও কোথাও মসজিদের ব্যাপক অবকাঠামো ব্যাপক পরিবর্তন এনেছে। এই ধারাবাহিকতায় মসজিদের চেহারাই পাল্টে ফেলা হয়েছে। গম্বুজ ও মিনার অপসারণ করে সেখানে যুক্ত করা হয়েছে চীনা ধাঁচের ছাদ।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন মতে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ছোট্ট শহর শাদিয়ান। শহরের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ মসজিদ শাদিয়ান গ্র্যান্ড মসজিদ। চীনে আরব বৈশিষ্ট্যের সর্বশেষ প্রধান মসজিদ এটি।
সম্প্রতি মসজিদটির আমূল সংস্কার করা হয়েছে। সংস্কারের অংশ হিসেবে এর গম্বুজ ও মিনারগুলো সরিয়ে সেখানে চীনা ধাঁচের ছাদ বসানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, এর মধ্যদিয়ে মুসলিমদের মসজিদ-মাদ্রাসগুলোতে চীনাকরণ করার সরকারি অভিযান সম্পন্ন হলো।
গত বছর পর্যন্তও ২১ হাজার বর্গমিটার আয়তনের মসজিদ ভবনটির ওপর সবুজ গম্বুজ শোভা পাচ্ছিল। যার চূড়ায় ছিল একটি অর্ধচন্দ্র আর চারপাশে উঁচু মিনার সজ্জিত চারটি ছোট গম্বুজ।
অথচ চলতি বছরের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, মসজিদটি গম্বুজ ও মিনার অপসারণ করা হয়েছে এবং সেই জায়গায় চীনা ধাঁচের প্যাগোডার ছাদ বসানো হয়েছে। মসজিদের সামনে-পেছনের উঁচু চারটি মিনার সরিয়ে সেখানে অপেক্ষাকৃত ছোট প্যাগোডা টাওয়ার বসানো হয়েছে।
শাদিয়ান থেকে ১০০ মাইলেরও কম দূরত্বে অবস্থিত ইউনানের আরেক ঐতিহাসিক মসজিদ নাজিয়ায়িং মসজিদও সম্প্রতি সংস্কারের মাধ্যমে আরব বৈশিষ্ট্যগুলো সরিয়ে ফেলা হয়েছে।
গত বছর যখন চতুর্দশ শতকের মসজিদটির একটি অংশ ভেঙে ফেলা হচ্ছিল, তখন শত শত মুসল্লি এর প্রতিবাদ জানায়। ওই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)