চীনে ফের কয়লাখনি দুর্ঘটনা, নিহত ১২
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চীনের উত্তরপূর্বাঞ্চলীয় একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে।
খনির বাঁকযুক্ত খাদে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত নয়।
সাম্প্রতিক বছরগুলোতে খনি নিরাপত্তায় বেশ উন্নতির দাবী করেছে চীন। এসব ঘটনার মিডিয়া কাভারেজও বেড়েছে। আগে এ ধরনের দুর্ঘটনার খবরগুলো প্রায়ই উপেক্ষা করা হতো। কিন্তু দেশটির খনি শিল্পে আজও শ্রমিকদের সুরক্ষা ঘাটতি রয়ে গেছে। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা।
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর চীনে ১৬৮ খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছে। গত নভেম্বরে হেইলংজিয়াং প্রদেশেই আরেকটি কয়লা খনি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়।
গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি কয়লাখনিতে অগ্নিকা-ে প্রাণ হারায় কমপক্ষে ১৬ জন।
গত ফেব্রুয়ারিতে উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রত্যন্ত ও অল্প জনবসতিপূর্ণ আলক্সা লীগে একটি কয়লা খনির একাংশ ধসে পড়ে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ ও যানবাহন।
কিন্তু ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দীর্ঘদিন গোপন রেখেছিল কর্তৃপক্ষ। অবশেষে গত জুন মাসে জানানো হয়, ৫৩ জন প্রাণ হারিয়েছে সেই দুর্ঘটনায়। আসলে প্রকৃত সংখ্যা আরও কয়েকগুণ বেশী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












