চিহ্নিত হলে ৫ কোটি জরিমানা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, সাধারণত কোনো হুমকি বা হামলার তথ্য পেলে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে হয় ও তল্লাশি করতে হয়। এক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। তবে হামলার বিন্দুমাত্র আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে স্বার্থ হাসিলের জন্য অথবা দেশকে অস্থিতিশীল করার জন্য এমন ভুয়া বার্তা ছড়িয়ে থাকতে পারে। যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এদিকে, হুমকি বা হামলার বার্তাগুলোর একটি পাকিস্তান ও অপরটি মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে কর্মকর্তা এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে পাঠানো হয়। তবে পরে যোগাযোগ করে এ দুই নম্বরে কাউকে পাওয়া যায়নি। বার্তা পাঠানো নম্বরের মালিককে খুঁজতে কাজ করে যাচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সকালে যখন পাকিস্তানের নম্বর থেকে বার্তা এসেছে তখনই গোয়েন্দা সংস্থা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টধারীর পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টধারী বাংলাদেশ নাকি পাকিস্তান অথবা মালয়েশিয়া থেকে বার্তা পাঠিয়েছেন সে নিয়েও তারা সন্দেহে আছেন। গোয়েন্দারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাকিস্তান ও মালয়েশিয়া থেকে হুমকির ভুয়া বার্তা প্রদানকারীর তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এছাড়াও সাইবার পুলিশ ‘হোয়াটসঅ্যাপ’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে এখনো সাড়া পাননি তারা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু হামলার বিন্দুমাত্র আলামত মেলেনি। তাই ধারণা করা হচ্ছে কেউ বা কোনো মহল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে ফ্লাইট চলাচলে বিঘœ ঘটানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন-১৯৯৭ ও বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭ এর অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-।
বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন-১৯৯৭ এর ১৩ এর খ ধারায় এ ধরনের কর্মকা-কে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এতে বলা হয়, কেউ যদি এমন কোনো কাজ করেন যাতে বিমান উড্ডয়নে থাকাকালে বিমানটির নিরাপত্তা বিঘিœত হতে পারে, সেক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-।
এছাড়াও বেসামরিক বিমান চলাচল আইন- ২০১৭ এর ২৯ ধারায় বিমান চলাচলে বিঘœ সৃষ্টি করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- অথবা ৫ কোটি টাকা জরিমানা, ক্ষেত্রবিশেষে উভয়ই হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)