সীমানা নির্ধারণ ও পুনরুদ্ধারের দাবি:
চিলাই দখল দূষণে এখন অস্তিত্ব সংকটে
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গাজীপুর শহরের উত্তর-পূর্ব দিক দিয়ে প্রবাহিত এক সময়ের চিলাই নদী এখন সরু খাল। দখল ও দূষণের মাধ্যমে নদীটির যেন টুঁটি চেপে ধরেছে। ২৩ কিলোমিটার দীর্ঘ এক সময়ের প্রমত্তা এই নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা এবং কারখানা। পূর্ণাঙ্গ সীমানা নির্ধারিত না থাকায় দখল ও দূষণ বাড়ছে।
জানা গেছে, অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে প্রবল ভূমিকম্পে চিলাই তার বিশালত্ব হারালেও অস্থিস্ত হারায়নি। কিন্তু বর্তমানে চিলাই তার অস্তিত্ব সংকটে পড়েছে। বিভিন্ন কৌশলে দখল ও দূষণের কবলে পড়ে নদী পরিচয়ের স্বাভাবিকতা হারাতে বসেছে। নদীতীর ঘেঁষে গড়ে উঠেছে বড় বড় কারখানা এবং বহুতল ভবন। যেটুকু পানি আছে, সেটিও কালো দুর্গন্ধযুক্ত।
নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, জেলা শহরের পয়ঃনিষ্কাশনের সব ধারা চিলাই আর তার শাখায় মিশেছে। তাই শহরের আশপাশের পানি প্রবাহের নালাসহ চিলাই নদী বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ নদীর সঙ্গে সংযোগ রয়েছে গাজীপুরের বিখ্যাত বেলাই বিলের। নদী মরে গেলে এ বিলও রক্ষা পাবে না। এরই মধ্যে বেলাই বিল দখল করে আবাসন প্রকল্প গড়ে উঠতে শুরু করেছে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দখল ও দূষণ নিরসনের জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নদীরক্ষা কমিটির সভায় আলোচনার মাধ্যমে আমরা চিলাই নদীতে যেসব কলকারখানা দূষণের সঙ্গে যুক্ত তাদের সবাইকে নোটিস করেছি এবং ইতোমধ্যে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












