চিনির বদলে খেতে পারেন যেসব প্রাকৃতিক মিষ্টি
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
অতিরিক্ত চিনি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার রোগের কারণ হতে পারে। তবে এর অর্থ এই নয়, মিষ্টি এড়িয়ে চলতে হবে। তবে এর জন্য প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করতে হবে যা চিনির স্বাস্থ্যকর বিকল্প। চিনি প্রতিস্থাপনের জন্য নীচে কয়েকটি সেরা প্রাকৃতিক মিষ্টির তালিকা দেওয়া হলো-
খেজুর:
খেজুর হলো কম ক্যালোরি, উচ্চ পুষ্টির চিনির বিকল্প। খেজুর ফাইবার, খনিজ এবং ভিটামিনের একটি চমৎকার উৎস। খেজুর পেস্ট তৈরি করতে একটি ব্লেন্ডারে এক বাটি বীজবিহীন খেজুর, ১ কাপ উষ্ণ পানি মিশিয়ে নিন। এই পেস্টটি বিভিন্ন খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন।
কিশমিশের পেস্ট:
যদি আপনার খেজুর না থাকে, তাহলে আপনি কিশমিশ বা কিশমিশের পেস্ট ব্যবহার করতে পারেন, যা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। কিশমিশে প্রচুর আয়রন থাকে। যা হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ফাইবার হজমে সহায়তা করে। ঘন এবং সুস্বাদু কিশমিশের পেস্ট তৈরি করতে এক কাপ কিশমিশ এবং এক কাপ গরম পানিয়ে মিশিয়ে ব্লেন্ড করে নিন।
গুড়:
চিনির আরেকটি দুর্দান্ত বিকল্প হলো গুড়। গুড়ে প্রচুর আয়রন থাকে, যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে। সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে, গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে এবং ওজন কমাতে সহায়তা করে। গুড় আমাদের দেহে হজমকারী এনজাইমকে উদ্দীপিত করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং হজমে সহায়তা করার জন্য খাবারের পরে এক টুকরো গুড় খান।
মধু:
মধু একটি প্রাকৃতিক মিষ্টি, তবে এতে সাদা চিনির চেয়ে বেশি ক্যালোরি রয়েছে। যদিও এর পুষ্টিগুণ রয়েছে, মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। প্রদাহ হৃদরোগ, অটোইমিউন ডিসঅর্ডার এবং ক্যান্সারের মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। হজম ভালো করার জন্য এক গ্লাস উষ্ণ পানিতে এক চামচ মধু যোগ করুন এবং সকালে খালি পেটে পান করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












