চিনির দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক, স্বার্থবিরোধী -ক্যাব
নিজস্ব প্রতিবেদক:
চিনির দাম না বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলছে, মিল মালিকদের চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক, ভোক্তা স্বার্থবিরোধী ও অন্যায়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ক্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম না বাড়ানোর দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ জুন চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত চিঠির মাধ্যমে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে জানিয়েছে, যা আগামী ২২ জুন থেকে কার্যকর হওয়ার কথা। চিনিকল মালিকদের এই সিদ্ধান্ত কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) অযৌক্তিক, ভোক্তা স্বার্থবিরোধী ও অন্যায় বলে মনে করে। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। মিল মালিকদের এই ভোক্তা স্বার্থ পরিপন্থী সিদ্ধান্ত কার্যকর না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় সংগঠনটি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।