চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর পর চিকিৎসককে মারধর
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর পর চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারের এক চিকিৎসককে বেদম মারধর করেছেন রোগীর স্বজনেরা। রিয়াজ উদ্দিন নামের ওই চিকিৎসক এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
গত রোববার বেলা ১১টার দিকে জিইসি মোড়ের হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালটির আরও অন্তত তিনজন ওয়ার্ড বয়কেও মারধর করা হয় বলে অভিযোগ। এ ছাড়া ভাঙচুরের ঘটনাও ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা-পুলিশ।
এর আগে হাসপাতালটির ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।
ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত অভিযোগ করে জানান, ভাটিয়ারী বিএম ডিপো এলাকার সুমনের এক বছরের মেয়ে মুনতাহাকে শনিবার রাতে নিউমোনিয়া নিয়ে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এর পর থেকেই মেয়েটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। পরদিন রোববার সকালে মেয়েটিকে রোগীর অভিভাবকদের সম্মতি নিয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর ওই দিন সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, বেলা ১১টার দিকে শিশুটির বাবা সুমনের নেতৃত্বে ৭–৮ জন আইসিইউর চিকিৎসক রিয়াজ উদ্দিন ও ওয়ার্ড বয়দের ওপর চড়াও হন। এ সময় রিয়াজকে কিল–ঘুষি মেরে গুরুতর আহত করা হয়। তিনি মাথায়ও আঘাত পান। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা একটায় তার জন্য মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।
জানতে চাইলে চমেক নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল কাদের বলেন, রিয়াজ আইসিইউতে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর তার সার্বিক বিষয়ে বলা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় চিকিৎসক আহত হয়েছেন। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।