চাষাবাদের ধরন পাল্টে দিয়েছে ভাসমান সবজি চাষ
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
খুলনা সংবাদদাতা:
খুলনার তেরখাদার ভূতিয়ার বিলে সবজি চাষাবাদে আমূল পরিবর্তন এনেছে ভাসমান পদ্ধতি। এলাকায় নতুন এ পদ্ধতিতে সবজি ও মসলা জাতীয় ফসলের চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। এই পদ্ধতিতে চাষাবাদ করে এলাকার ভূমিহীন ও কর্মহীন কৃষকরাও নতুন করে স্বপ্ন দেখছেন।
২১ হাজার একরের এই বিলে কচুরিপানা, হোগলাপাতা ও শ্যাওলা দিয়ে তৈরি ভাসমান বিছানার ওপর ফলতে শুরু করেছে প্রায় সবধরনের সবজি ও মসলা। কীটনাশক ও সারবিহীন এসব সবজি বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দীর্ঘদিনের পানিবদ্ধ এলাকার মধ্যে অন্যতম ভূতিয়ার বিল। দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলার ‘দুঃখ’ বলে পরিচিত এই বিল। বছরের অধিকাংশ সময়ে এখানে ফসলাদি হয় না। সরকারের ‘ভাসমান সবজি ও মসলা চাষ’ প্রকল্পের আওতায় গত ৩ বছর ধরে এ এলাকায় ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। বর্তমানে এলাকার ১০ হাজার হেক্টর জমি এ প্রকল্পের আওতায় রয়েছে ৮০টি ভাসমান বেড। আর এই প্রকল্পের সঙ্গে স¤পৃক্ত হয়েছেন শতাধিক ভূমিহীন কৃষক। ফলানো হচ্ছে কদু, কুমড়া, ঝিঙে, শিম, বরবটি, করলা, কাকরোল, লালশাক, পুঁইশাক, পালংশাক, কলমিশাক, আলু, পটোল, তরমুজ, বাঙ্গি, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, আদা ইত্যাদি।
কৃষক মুহম্মদ আকতার শেখ বলেন, ভাসমান পদ্ধতিতে সবজি চাষে খরচ অনেক কম। একটা বেড তৈরিতে তিনটা বাঁশ লাগে যার দাম বড়জোর ৬০০ টাকা। খালে বাঁশের ভেলা ফেলে তার ওপরে প্রয়োজন মতো কচুরিপানা দিলেই হলো। আর একটা বেডে ৭ থেকে ৮ মাস অনায়াসে চাষাবাদ করা যায়। এখন আমরা খাওয়া ছাড়াও সপ্তাহে সাত-আটশ টাকার সবজি বাজারে বিক্রি করি।
কৃষক মোশেখ মফিজুল বলেন, ভাসমান পদ্ধতিতে চাষাবাদের বড় সুবিধা হলো সার-কীটনাশক কিছুই লাগে না। আর বেডে উৎপাদন করা সবজির চাহিদা বেশি, দামেও কেজিপ্রতি ৪-৫ টাকা বেশি পাওয়া যায়।
তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা মুহম্মদ শফিকুল ইসলাম বলেন, এ উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার একর জমিতে কচুরিপানা রয়েছে। এই বিশাল পরিমাণ কচুরিপানা কাজে লাগানোর উপায় বের করতে গিয়েই মূলত ভাসমান পদ্ধতিতে চাষাবাদ শুরু। ‘ভাসমান পদ্ধতিতে সবজি ও মসলা চাষ’ প্রকল্পের ফলে এখন খালেও বেড তৈরি করে চাষাবাদ হচ্ছে। ফলে এলাকার ভোক্তারা পাচ্ছেন রাসায়নিক সার ও বিষমুক্ত নিরাপদ খাদ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












