চালের কোন সংকট নেই, সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারির তাগিদ
ভারতের রফতানি নিষেধাজ্ঞার মধ্যে করপোরেট প্রতিষ্ঠানগুলো চাল মজুত করার চেষ্টা করলে দেশের বাজার অস্থির হয়ে উঠতে পারে। এমনটাই আশঙ্কা করছেন চট্টগ্রামের চাল ব্যবসায়ী নেতারা। তবে পরপর দুই মৌসুম বোরো ও আমনের বাম্পার ফলনে বাংলাদেশে আপাতত চালের কোনো সংকট নেই।
সরেজমিনে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী চাল বাজারে দেখা গেলো, চালবাহী ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মোকাম থেকে আনা চাল এখানকার গুদামে রাখা হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম চালের বাজার চাক্তাই এলাকাতেও একই দৃশ্য।
বিভিন্ন মোকাম থেকে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ চালবাহী গাড়ি আসছে এসব বাজারে। যে কারণে ভারতের চাল রফতানির ওপর নিষেধাজ্ঞাকে তেমন সংকট হিসেবে দেখছেন না মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা।
আগে বাংলাদেশ ২২ থেকে ২৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করলেও এখন তা ৮ থেকে ১০ লাখ মেট্রিক টনে নামিয়ে আনা হয়েছে। এদিকে, গত বছর তিন মৌসুমে বাংলাদেশে প্রায় চার কোটি মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।
কাজেই দেশের বিভিন্ন মোকামে যথেষ্ট পরিমাণে চাল মজুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির সহ-সভাপতি জাফর আলম।
আরেক চাল ব্যবসায়ী চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজা খান বলেন, ‘খাদ্য মজুতের বিপরীতে আমাদের খাদ্যমন্ত্রী একটি আইন পাস করিয়েছেন। আমরা যদি সেই আইন মেনে চলি, তাহলে দেশের চালের বাজারে ভারতের রফতানি নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। খাদ্যেরও ঘাটতি হবে না। সরকারের কাছে অনেক চাল রয়েছে। ’
আবহাওয়া অনুকূলে থাকার কারণে দেশে পর পর আমন এবং বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। সদ্যবিদায়ী বোরো মৌসুম এবং হাওড়ের ধান বাজারে চলে আসায় পর্যাপ্ত চালের মজুত সৃষ্টি হয়েছে। ফলে গত দুমাস ধরেই স্থিতিশীল রয়েছে দেশের চালের বাজার।
তবে গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান এবং শিল্পগ্রুপ চালের ব্যবসা করায় বাজারে সিন্ডিকেট প্রথা শুরু হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান বাজারের পরিবর্তে মোকাম থেকেই চাল সংগ্রহ করে। এমনকি কম শুল্কে আমদানি করা চাল প্রতিষ্ঠানগুলো কারসাজির মাধ্যমে বেশি দামে বিক্রি করেছিল বলেও অভিযোগ রয়েছে।
এ অবস্থায় ভারতের এ নিষেধাজ্ঞার সুযোগে যাতে করপোরেট হাউজগুলো কোনো রকম চাল মজুত করতে না পারে সে লক্ষ্যে প্রশাসনের তদারকির কথা বলছেন চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম। তিনি বলেন, এ ধরনের করপোরেট মিলাররা বড় ধরনের ধান মজুত করে রাখেন। সরকারকে তাদের দিকে নজরদারি করতে হবে যাতে করে তারা ভারতের এ রফতানি বন্ধের সুযোগ না নিতে পারে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।