চামড়া শিল্প ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
কুরবানির পশুর চামড়া নিয়ে পতিত ফ্যাসিস্ট আমলের পুরনো চক্র ও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করে সিন্ডিকেট এবং চামড়া শিল্প ধ্বংসের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানায় সংগঠনটির নেতারা।
তারা বলেন, চামড়া সিন্ডিকেট কৌশলে দরপতন ঘটিয়ে এবারের কুরবানির চামড়ার বাজার ধ্বংস করছে। এতে করে গরিব-অসহায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছরের মতো এবারও কম দামে সব ধরনের চামড়া বিক্রি করতে হয়েছে।
তারা বলেন, বাংলাদেশের পাটশিল্পকে সুকৌশলে শেষ করে দেওয়ার পর অপার সম্ভাবনাময় চামড়া শিল্পকে শেষ করে দেওয়ার বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে পা দিয়ে অসৎ ট্যানারি মালিকদের সিন্ডিকেট কৌশলে চামড়ার দাম কমিয়ে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চামড়াশিল্প। এ সময় তারা অপরাধী সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।