চাকরি ছেড়ে গ্রামে গিয়ে আম-মাল্টার বাগান, বছরে আয় ২৫ লাখ
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের কৃষি উদ্যোক্তা পলাশ হোসেনের মিশ্র ফলবাগানটি যেন সবুজে মোড়ানো। বাগানে গেলে যে কারও মন ভরে উঠবে। আমের মৌসুমে তার বাগানে গাছে গাছে ঝুলছে নানা জাতের দেশি-বিদেশি আম।
পলাশের বাগানে আছে বিদেশি ১২ জাতের আম। রঙিন প্রজাতির এসব আম সুস্বাদু ও রসালো। বাজারে ভালো দামে বিক্রি করা যায়। অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে বিদেশি রঙিন জাতের আম চাষ করেছেন তরুণ এই কৃষি উদ্যোক্তা। আমের পাশাপাশি বাগানে আছে মাল্টা ও কমলাও।
এখন বছরে ফল বিক্রি করে তার আয় ২০ লাখ টাকার বেশি। এ ছাড়া নার্সারি থেকে চারা বিক্রি করে আরও প্রায় ৫ লাখ টাকা আয় হয়।
পলাশ হোসেন বলেন, ২০১৯ সালে কলম করা আমের চারা রোপণ করার পরের বছর থেকেই আমের উৎপাদন শুরু হয়। গাছ ছোট থাকায় প্রথম দুই বছর তেমন লাভ হয়নি। তবে ২০২৩ সাল থেকে আমে লাভ আসতে শুরু করে। সিজনে ১৫ থেকে ১৬ লাখ টাকার লেনদেন হয়। এ বছর আম বিক্রি করে ১৫ লাখ টাকা আয় হবে বলে আশা করছি। বিদেশি আম রপ্তানির জন্য একজন রপ্তানিকারকের সঙ্গে কথা হচ্ছে। এ ছাড়া ঢাকার দুটি সুপারশপে আমার বাগানের রঙিন আম বিক্রির বিষয়ে কথাবার্তা চলছে। আমার বাগানে মাল্টার ৮০টি ও কমলার ১৫০টি গাছ আছে। মৌসুমে মাল্টা ও কমলা বিক্রি করে ৪ থেকে ৫ লাখ টাকা আয় হয়। এ ছাড়া আমার আমের নার্সারি থেকে চারা বিক্রি করে বছরে ৫-৬ লাখ টাকা আয় হয়। এখন আমার এলাকায় নিজের ও কিছু জমি ইজারা নিয়ে বাগানের পরিসর বাড়ানোর পরিকল্পনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)