চাকরির নিরাপত্তা ছাড়াই কাটলো আরও একটি বছর
বেকারত্ব সমস্যা বছরের পর বছর ধরে একটি বড় সংকট হিসেবে বিরাজ করছে। যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তার পেছনেও অন্যতম বড় কারণ ছিল চাকরিহীনতা। সেই রাজনৈতিক পটপরিবর্তনের দেড় বছর পর কর্মসংস্থানের সূচকগুলো বলছে, ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি।
পুরো বছরের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া না গেলেও সরকারের একটি অভ্যন্তরীণ জরিপ বলছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রায় ২৪৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় এক লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
একই সময়ে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, গাজীপুর ও ময়মনসিংহে প্রায় ৯৩৭টি নতুন কারখানা চালু হয়েছে। অস্থিরতার মধ্যেও এটা বিনিয়োগের ইঙ্গিত দেয়। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, এগুলোর বেশিরভাগই ক্ষুদ্র পরিসরের উদ্যোগ।
তিনি বলেন, এগুলো বড় বিনিয়োগ নয়। খুব কমই বড় কারখানা হয়েছে। যা বেড়েছে তা হলো ছোট ও কম গুরুত্বপূর্ণ। অর্থবহভাবে ঘুরে দাঁড়ানোর ঘটনা ঘটেনি।
সুলতান উদ্দিন আহমেদ আরও বলেন, রপ্তানিমুখী শিল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক, আর্থিক দুর্বলতা এবং পরিচালনগত চ্যালেঞ্জের কারণে এসব শিল্পের পশ্চাৎ ও সম্মুখ সংযোগ শিল্পগুলোও (ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ) ধুঁকছে।
আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সংকুচিত হওয়ায় কাজ হারানো অনেকেই সংসার চালাতে অনানুষ্ঠানিক কাজে ঝুঁকছেন। বিলসের নির্বাহী পরিচালক বলেন, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলে রাইড শেয়ারিং চালকের সংখ্যা হঠাৎ অনেক বেড়ে যেতে দেখছি আমরা।
বিদায়ী বছরে বেশ কিছু বড় কারখানা বন্ধের ঘটনা ঘটেছে। আর্থিক ও পরিচালনগত তীব্র সংকটের মুখে গত সেপ্টেম্বরে নাসা গ্রুপ ঢাকা, গাজীপুর, কুমিল্লা ও চট্টগ্রামে তাদের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এর ফলে তৈরি পোশাক খাতের সাড়ে ১২ হাজারের বেশি শ্রমিক চাকরি হারান।
আরেক বড় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপেও ছাঁটাই অব্যাহত ছিল। কার্যাদেশ না থাকার কারণ দেখিয়ে গত ফেব্রুয়ারিতে বেক্সিমকো লিমিটেড গাজীপুরে তাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাঁচটি ইউনিটে প্রায় আট হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এর আগে ২০২৪ সালের শেষের দিকে ১৫টি পোশাক ইউনিটে প্রায় ৪০ হাজার শ্রমিক ছাঁটাই করেছিল গ্রুপটি।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।