চাঁদে লাগানো সেই গাছটি কেন মরে গিয়েছিল?
কিন্তু এবছরের গোড়ার দিকে চীনের নভোযান ‘চ্যাং আ ফোর’ বিশেষ ক্যাপস্যুলে করে কিছু উদ্ভিদের বীজ চাঁদে নিয়ে যায়।
বিশেষ ব্যবস্থায় সেই বীজগুলি রোপনও করা হয় সেখানে। সেগুলো ছিল তুলাগাছের বীজ। সময়ের আবর্তে সেগুলি থেকে জন্ম নেয় চারাগাছ। আর সেই সাথে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। এই নীলাভ গ্রহের বাইরে অন্য এক ভুখ-ে এই প্রথম কোথাও রোপন করা বীজ থেকে জন্ম নিল গাছ! তাই এই গাছকে নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ ছিল না।
কিছুদিন পর জানা গেল গাছটি আর নেই! নানা প্রতিবন্ধকতায় এটি শেষমেশ টেকেনি। চাঁদের যে প্রতিকূল পরিবেশ তা গাছের পক্ষে সহ্য না করাটাই স্বাভাবিক। জেনে নিন গাছটি কেন মারা গেল?-
প্রথমেই যে কারণটা আসে তা হলো চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা। এমন এক জায়গায় গাছটি লাগানো হয়েছিল যেখানে টানা দুই সপ্তাহ দিনের আলো আর দুই সপ্তাহ রাতের অন্ধকার থাকে। তাই তো সেখানে তাপমাত্রার পরিবর্তনটাও ব্যাপক। যখন সূর্য্যরে আলো থাকে তখন তাপমাত্রা ১০০ ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এই তাপমাত্রায় পানি আর পানি থাকে না, হয়ে যায় বাষ্প। অন্যদিকে সূর্য না থাকলে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে, যা ১৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হতে পারে। তাহলে সেখানে লাগানো গাছের পক্ষে হঠাৎ এই পরিবর্তন সহ্য করা একেবারেই অসম্ভব।
এর পরের কারণটা নিম্নচাপ। পৃথিবীর বায়ুম-লের চাপের সাথে জীবজগৎ অভ্যস্ত। কিন্তু চাঁদের বায়ুম-ল নাই বললেই চলে। তাই সেখানে পর্যাপ্ত বায়ুর চাপও নেই। তার ওপর নানা ধরণের মহাজাগতিক রশ্মির উপস্থিতি তো আছেই সেখানে। ফলে পর্যাপ্ত বায়ুর অভাবে এই রশ্মিগুলি মারাত্মক হুমকি হয়ে দেখা দেয় গাছের টিকে থাকার জন্য।
এছাড়া পৃথিবী থেকে চাঁদে বীজগুলি নেবার সময় তাদের ওপর ধকলও কম যায়নি। মহাকর্ষের বিরুদ্ধে প্রচ- চাপ নিয়ে পৃথিবী পার হতে হয়েছে। পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত একদম অসুরক্ষিত শুন্যস্থানও পাড়ি দিতে হয়েছে।
গাছটি জন্মাতে ও বাঁচাতে সূর্য্যরে আলো প্রয়োজন ছিল। তা পায়নি বলেই এটি মারা গেছে। বরফে জমে যাওয়া থেকে রক্ষা করা গেলে হয়তো গাছটি বেঁচে যেত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।