চাঁদা দাবি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদকে অব্যাহতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদা দাবির একটি তথ্যচিত্র অনলাইনে ছড়িয়ে পড়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়।
গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি একটি ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। শোনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের সঙ্গে এক ব্যক্তির টাকা নিয়ে দর-কষাকষি হচ্ছে। নাহিদের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পর তাকে সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।