গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল
গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ বাতিল করেছে সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে সই করেন উপসচিব আমিনুল ইসলাম।
এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ স্মারকে এ বিভাগ হতে ৬ মার্চ ত ারিখে জারিকৃত গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।