চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় চাঁদাবাজির ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারের সদস্যরা আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি জাকিরকে (৪১) গ্রেফতার করেছে র্যাব-২। এর আগে ভুক্তভোগী ব্যবসায়ী পরিবারটি দেড় লাখ টাকা চাঁদাও দিয়েছে।
গতকাল জুমুয়াবার র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে চাঁদাবাজ জাকিরকে গ্রেফতার করা হয়েছে।
এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর (৪৬) দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ভাতের হোটেল চালাতেন। গ্রেফতার জাকির ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে নিয়মিত চাঁদা আদায় করতো। ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করে জাকির। এছাড়া অভিযুক্তরা প্রায়ই হোটেলে বাকি খেয়ে চলে যেতো।
গত ৩০ মার্চ বিকালে জাকির ও তার সহযোগীরা আবারও হোটেলে এসে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আতঙ্কিত হয়ে তিনি আরও ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন।
এ ঘটনায় চরম ভীত ও হতাশ হয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)