চাঁদপুরে মাকে নির্যাতন, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মামলা
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চাঁদপুরে নিজের ছেলে এবং ছেলের বউয়ের শারীরিক ও মানসিক নির্যাতন থেকে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন অসহায় মা। গত সোমবার (১৮ মার্চ) জেলা সদরের আমলী আদালতে ছেলে নয়ন ও বৌমা নাছিমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী রাশেদা বেগম।
মামলার নথি থেকে জানা যায়, রাশেদা বেগম (৬৭) চাঁদপুর পৌরসভার পুরান বাজারের মধ্য শ্রীরামদীর টিজি রোডের ম্যানেজার বাড়ির মৃত মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বাচ্চুর স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে জাহেদুর ইসলাম নয়ন (৪৭) দ্বিতীয় সন্তান এবং ছেলেদের মধ্যে বড়। আর নাছিমা বেগম (৩০) নয়নের স্ত্রী।
রাশেদা বেগম বলেন, ‘আমি ক্যান্সারের রোগী। চার বছর আগে আমার স্বামী মারা যায়। পরে আমি আমার মুক্তিযোদ্ধা স্বামীর ভাতার টাকা ছেলে-মেয়েদের মাঝে ভাগ করে দেই। আর নিজের চিকিৎসার জন্য কিছু টাকা রাখি। আমি আমার ছেলে নয়নকে যতটুকু পেরেছি, দিয়েছি।’
তিনি বলেন, ‘নয়ন ও তার বউ নাছিমা বিভিন্ন লোকের থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়েছে। অথচ তারা রটিয়েছে, এই টাকা তারা নাকি আমাকে দিয়েছে। যা আদৌ সত্য নয়। এখন নয়ন ও তার বউ পলাতক থেকে ঋণ শোধ করতে আমাকে নানাভাবে হয়রানি করছে। কিছু দিন আগে বাড়িতে লুকিয়ে এসে ওরা আমাকে টাকা দিতে বললে আমি অপারগতা জানাই। এতে আমাকে মারধর করে এবং মেরে ফেলার চেষ্টা করে। আমি শারীরিক ও মানসিক অত্যাচার থেকে মুক্তি পেতে নিরুপায় হয়ে আদালতে মামলা করেছি।’
অভিযুক্ত নয়ন ও তার স্ত্রী নাছিমা বেগম গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বৃদ্ধ রাশেদা বেগমের আইনজীবী আমিনুল ইসলাম রোমান বলেন, ‘গর্ভধারিণী মায়ের সঙ্গে ছেলে ও ছেলের বউ যে কাজ করে চলেছে, তার ন্যায় বিচার আদালতে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)