চলতি বছরেই উদ্বোধন হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
দীর্ঘ ১ যুগেও শেষ হয়নি ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। তবে এর মধ্যেই এর ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে জনিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশে যান চলাচল করছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক বিআরটির জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। তারপর গত ১২ বছরেও প্রকল্পটি শেষ হয়নি।
এসময় তিনি আরও জানান, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং এখন পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজও শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।